এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত পরিযায়ী শ্রমিক

Spread the love

সুস্মিত মজুমদার : 
এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল পরিযায়ী শ্রমিক। সম্প্রতি বিষয়টি জানতে পেরে গতকাল রাতে নাবালিকার পরিবারের তরফে স্থানীয় জয়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপরই বাঁকুড়ার পাত্রসায়ের এলাকা থেকে অভিযুক্ত পরিযায়ী শ্রমিককে গ্রেফতার করে জয়পুর থানার পুলিশ। ধৃতকে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করেছে জয়পুর থানার পুলিশ।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে গতকাল বাঁকুড়ার জয়পুর থানা এলাকার এক নাবালিকার পরিবার জয়পুর থানায় হাজির হয়ে পাত্রসায়ের থানার কাঁকড়াশোল গ্রামের বাসিন্দা ইসমাইল মিদ্যার বিরুদ্ধে ১৭ বছর বয়সী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেতেই সক্রিয় হয় জয়পুর থানার পুলিশ। রাতেই পুলিশ পাত্রসায়ের থানার কাঁকড়াশোল গ্রামের বাড়ি থেকে অভিযুক্ত ইসমাইল মিদ্যাকে গ্রেফতার করে। জানা গেছে ইসমাইল মিদ্যা কেরালায় রাজমিস্ত্রী হিসাবে পরিযায়ী শ্রমিকের কাজ করে। মাস খানেক আগে সে নিজের বাড়িতে ফিরে আসে। তারপরই জয়পুর থানা এলাকার এক নাবালিকাকে ধর্ষণ করে ওই পরিযায়ী শ্রমিক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*