প্রতিবেদন: সংসদে ডিলিমিটেশন বিল আটকাতে মরিয়া কংগ্রেস-সহ বিজেপি বিরোধীরা। ইন্ডিয়া জোট থেকে ডিএমকে, এনসিপি শরদ গোষ্ঠী ও আপকে ভাঙিয়ে বিল পাশ একপ্রকার নিশ্চিত করে ফেলেছে এনডিএ জোট। কিন্তু বিল আটকাতে ইন্ডিয়া জোট। গতকাল থেকেই আসরে নেমেছে তারা। শনিবার সন্ধ্যায় দিল্লি চলে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। আর এসেই বিল নিয়ে বিরোধী জোটের অন্দরে মতপার্থক্য মেটাতে শেষ মুহূর্তে আসরে নেমে পড়লেন তিনিও। বিল পাশে ডিএমকের সমর্থন রুখতে রবিবার সকালে চাটার্ড ফ্লাইটে চেম্নাই উড়ে গেলেন নেতারা। লক্ষ্য ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন। তাকে বুঝিয়ে বিলকে সমর্থন করা থেকে বিরত করা। সর্বশেষ খবর,
দিল্লি থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন ইন্ডিয়া জোটের নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও দলে রয়েছেন, কংগ্রেসের শীর্ষনেত্রী সনিয়া গান্ধি, রাহুল গান্ধি, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আরজেডি নেত্রী তথা লালু-কন্যা মিসা ভারতী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল-সহ অন্যরা। সূত্রের খবর, স্ট্যালিনের সঙ্গে বৈঠক শেষ করে দুপুরের দিকে চাটার্ড ফ্লাইটে গোটা দল মুম্বই যাবে শরদ পাওয়ারের সঙ্গে দেখা করতে। সব মিলিয়ে সংসদের অধিবেশন শুরুর ২৪ ঘন্টা টানটান উত্তেজনা। কাহিনিতে কোনও ক্লাইম্যাক্স আছে কিনা আপাতত তার জন্যই অপেক্ষা।

Be the first to comment