রোজদিন ডেস্ক :
পুনর্বিন্যাস বিলে সমর্থন না করার জন্য ডিএমকে বার্তা দিলেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী। আজ সমাজ মাধ্যমে ডিএমকে প্রধান স্ট্যালিন কে “ভাই ” সম্বোধন করে তিনি এই বিষয়ে তাঁকে আবার ভেবে দেখতে বলেন। রাহুল গান্ধী বলেন, সংসদে ৮৫০ টি আসন হলে দেশে গণতন্ত্র শেষ হয়ে যাবে। এটি আরএসএস – বিজেপি কে দেশের নির্বাচনী মানচিত্র বদলে সীমাহীন সুবিধা দেবে।
তামিল বিরোধী শক্তির বিরুদ্ধে স্ট্যালিন সব সময় পর্বতের মত দাঁড়িয়েছেন বলে জানান রাহুল গান্ধী। বলেন,তামিলের স্বার্থর অর্থ জাতীয় স্বার্থ, এর জন্য সংবিধান রক্ষা জরুরি, তাঁরা সবাই একসঙ্গে এই বিল কে প্রতিহত করতে চান বলে জানান।
ডিএমকে প্রধান কে তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করার আর্জি নিয়ে কংগ্রেস শীর্ষ নেতারা আজ চেন্নাই ও যাচ্ছেন।
রাহুল গান্ধীর পোস্টের জবাবে স্ট্যালিন ও তাঁকে “ভাই ” সম্বোধন করে আন্তরিক ধন্যবাদ জানান। রাজ্য ও দেশের স্বার্থে ডিএমকে-র ঐতিহাসিক ভূমিকা বলার জন্য তাঁকে ধন্যবাদ জানান।। তবে পুনর্বিন্যাস ও মহিলা বিলে সমর্থন নিয়ে তাঁরা যে নিজেদের অবস্থানে অনড় আছেন তার ইঙ্গিত স্পষ্ট।
ডি এম কে দলের পক্ষে সমাজ মাধ্যমে পৃথকভাবে বলা হয়, কেন “ভাই ” রাহুল তাঁদের পিছন থেকে নির্লজ্জ ভাবে ছুরি মেরেছিলেন?
প্রসঙ্গত তামিলনাড়ুর নির্বাচনে ডিএমকে পরাজিত হওয়ার পর কংগ্রেস ক্ষমতাসীন বিজয়ের টি ভি কে দলের সঙ্গে হাত মেলানোয় ক্ষুব্ধ ওই দল। এই বিষয়টি আজ এই সঙ্কট মুহুর্তে মনে করিয়ে দেন তাঁরাও।

Be the first to comment