রোজদিন ডেস্ক :
মহারাষ্ট্রর আকোলায় প্রকাশ্যে এক সমাজকর্মীকে খুনের প্রতিবাদে তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। সকালে একটি দোকানে দুই বন্ধুর সঙ্গে প্রাতঃরাশ করার সময় অজ্ঞাতপরিচয় তিন মুখোশধারী গাড়িতে এসে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করে উধাও হয়। আকাশ গাওয়াই নামের এই সমাজকর্মী অপরাধের বিরুদ্ধে তরুণদের সংগঠিত করার কাজ করতেন। পরিবারের অভিযোগ, এর জন্য দুষ্কৃতিরা তাঁকে নিশানা করে। গতকালও তাঁর অপরাধের বিরুদ্ধে তরুণদের সচেতন করতে ক্রুশি নগরে যাওয়ার কথা ছিল। ওইদিন সকালে একটি দোকানে দুই বন্ধুর সঙ্গে প্রাতঃরাশের সময় দুষ্কৃতিরা তাঁকে নৃশংসভাবে হত্যা করে।
অভিযুক্তদের গ্রেফতার না করা অবধি পরিবার তাঁর দেহ নিতে অস্বীকার করেছেন। তাঁদের সঙ্গে স্থানীয় মানুষজন খাদান থানার সামনে তুমুল বিক্ষোভ, অবস্থান করেন। তাঁরা এই নৃশংস হত্যায় অভিযুক্তদের গ্রেফতার, শাস্তির দাবিতে সিট গঠনের দাবি জানিয়েছেন। সমাজকর্মী আকাশ গাওয়াই এর হত্যার বিচারের দাবিতে ওই রাজ্যের বিভিন্ন মহলে ক্ষোভ চরমে উঠেছে।

Be the first to comment