ইন্ডিয়া জোটের বৈঠক, দিল্লি গেলেন অভিষেক ব্যানার্জি!

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে পালাবদলের প্রেক্ষিতে দলের ডামাডোলের মাঝেই শনিবার দিল্লি গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। আগামী সোমবার ৮ জুন ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতেই তাঁর এই দিল্লি যাত্রা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও ওই বৈঠকে যোগ দেওয়ার কথা আছে। দেশে মোদি বিরোধী ঐক্য, জোট আরও জোরদার করতে কংগ্রসের ডাকে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। তামিলনাড়ু তে বিজয়ের নেতৃত্বে গঠিত নতুন সরকারে কংগ্রেসের যোগদান ও সমর্থনে ক্ষুব্ধ ডিএমকে এই বৈঠকে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
অন্যদিকে বিধায়ক দের সই জাল কান্ডে চলতি সপ্তাহে সিআইডি-র তলব এড়িয়েছেন অভিষেক ব্যানার্জি। আগামী ৮ জুন ফের তাঁকে ডেকেছে সিআইডি। এর আগে আজ তাঁর দিল্লি যাত্রা নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে।
রাজ্যে তৃণমূল পরাজিত হওয়ায় পর সমাজবাদী নেতা অখিলেশ যাদব প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়ে দেখা করে আসেন।
জাতীয় স্তরে রাহুল গান্ধী-সহ একাধিক বিরোধী নেতা গত সপ্তাহে সোনারপুরে অভিষেক ব্যানার্জির ওপর হামলার নিন্দাও করেন। দেশে বিজেপি বিরোধী আন্দোলনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কে পাশে চেয়ে বার্তা ও দেন তাঁরা। রাজ্য রাজনীতিতে কোণঠাসা তৃণমূল নেত্রী জাতীয় স্তরের এই আহবান কে ব্যবহার করতে আগ্রহী বলে অভিজ্ঞ মহল মনে করেন৷ যে ইন্ডিয়া জোটকে তেমন ভাবে গুরুত্ব ই দিতেন না তিনি, এবার সেখানে অভিষেক ব্যানার্জি ও তাঁর যাওয়া রীতিমত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
রাজ্যে বিধায়কদের রাশ ইতিমধ্যেই মমতা ব্যানার্জি র হাতছাড়া হয়েছে। সাংসদ দের মধ্যেও ফাটলের ইঙ্গিত স্পষ্ট। এই প্রেক্ষিতে তাঁর ইন্ডিয়া জোটের বৈঠকে যোগদান নিয়ে চর্চা এখন তুঙ্গে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*