পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. রাজ্যে রেলওয়ের ১ লক্ষ কোটি টাকার কাজ হবে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  2. রেলমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন ১০২ টি নতুন অমৃত ভারত স্টেশন হবে। সেই সঙ্গে হবে ৫৩৮টি আন্ডারপাস। এর জন্য রেলকে ৮০টি এনওসি দেওয়া হয়েছে, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
  3. দিল্লি থেকে বারাণসী-পাটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত ছুটবে বুলেট ট্রেন। দিল্লি থেকে ৬ ঘণ্টায় আরামে বসে এবার শিলিগুড়ি চলে আসতে পারবেন।
  4. কলকাতা মেট্রোর জন্য ৬০টি নতুন নেক্সট জেনারেশনের ট্রেন আনা হচ্ছে বলে জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
  5. রাজ্যে ১০২টি অমৃত ভারত স্টেশন হবে। পূর্বতন সরকার এই কাজে সাড়া দেয়নি। এর ফলে উত্তর থেকে দক্ষিণবঙ্গ, সব এলাকা উপকৃত হবে।
  6. রাজ্যে রেলের জন্য ১৪ হাজার কোটি টাকা দিচ্ছেন প্রধানমন্ত্রী, জানালেন মুখ্যমন্ত্রী
  7. মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দিতে এসে কলকাতায় অটো ও মেট্রোয় চড়লেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
  8. গ্রেপ্তার হলদিয়া উন্নয়ন ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক মাইতি। তোলাবাজি, আগ্নেয়াস্ত্র রাখা সহ একাধিক অভিযোগে সুতাহাটা থানার পুলিশ শুক্রবার আটক করে থানায় নিয়ে আসে। রাতে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার তাঁকে হলদিয়া মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়।
  9. নদিয়ার নবদ্বীপে ত্রাণ সামগ্রী কেলেঙ্কারি কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন পুরসভার চেয়ারম্যান। এ বার নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহাকে ঘিরে ‘চোর-চোর’ স্লোগান। নবদ্বীপ আদালতে পেশ করার সময়ে তাঁকে ছুড়ে মারা হলো পচা ডিম।
  10. নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির ডাকা জমায়েতে মানুষের ঢল, উল্লসিত আয়োজকরা।
  11. তিনদিনের মধ্যে চাই নতুন মেয়র, না হলে পুর বোর্ড ভেঙে দেওয়া হবে, কলকাতা পুরসভাকে হুঁশিয়ারি নবান্নের
  12. প্রতারণা, হুমকি-সহ একাধিক জামিন অযোগ্য ধারা, এবার গ্রেফতারির মুখে প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা টলি তারকা সোহম চক্রবর্তী।
  13. তৃণমূল কংগ্রেসের সর্বস্তরে নতুন পদাধিকারীদের নাম ঘোষণা করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  14. আজ থেকে দক্ষিণ বঙ্গের সাত জেলায় প্রবল ঝড়, বৃষ্টির পূর্বাভাস।
  15. ১৮ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*