সিএএ-র নামে সরকারি সম্পত্তি ধ্বংস, পুরোনো অভিযোগের তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক :

নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে এক সময় উত্তাল হয়েছিল রাজ্য। ২০১৯ সালের ওই আন্দোলনের সময় রাজ্যের বিভিন্ন অঞ্চলে সরকারি সম্পত্তি ধ্বংস, আগুন দেওয়া-সহ নানা অভিযোগ নিয়ে এবার তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর দলের প্রত্যক্ষ মদতে সিএএ বিরোধী আন্দোলন হয় বলে অভিযোগ।

রাজ্যের নতুন সরকার এই বিষয় কড়া মনোভাব নিচ্ছে। কারা এই সব সরকারি সম্পত্তি ধ্বংস করেছিলেন, তা এবার খুঁজে বার করার নির্দেশ দিয়েছেন তিনি।

ওই সময় সারা দেশের সঙ্গে এই রাজ্যও সিএএ বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*