রোজদিন ডেস্ক : পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের সীমান্ত লাগোয়া এলাকায় প্রাণ হারিয়েছেন ১৬ জন। বিধ্বস্ত হয়েছে বহু ঘর বাড়ি। এই হামলায় ক্ষুব্ধ তালিবান সরকার আজ পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করলো। শনিবার রাতের এই বিমান হানা র তীব্র নিন্দা করেছে তালিবান সরকার। তাদের দাবি, পাকিস্তান তাদের আকাশসীমা লঙ্ঘন করে সাধারণ মানুষের ওপর হামলা করেছে। তারা এই হামলাকে উস্কানিমূলক আচরণ বলে অভিযোগ করেছে। এর পরিণাম ভাল হবে না বলে পাকিস্তানকে হুঁশিয়ারিও দিয়েছে। তাদের দাবি, বেহসুদে অন্তত ২০ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে। পক্ষান্তরে পাকিস্তানের দাবি, তারা জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে।

Be the first to comment