রোজদিন ডেস্ক : আমদাবাদে থামল ভারতের বিজয়রথ। ৭৬ রানের বড় ব্যবধানে সূর্যকুমারদের লজ্জাজনক ভাবে হারালো দক্ষিণ আফ্রিকা। শেষের দিকে পরপর ২ বলে দুই উইকেট পড়ল টিম ইন্ডিয়ার। ১১১ রানে অল আউট হয়ে গেল ভারত। তিন উইকেট নিয়ে ভারতকে বড় ধাক্কা দিলেন মার্কো জানসেন। এদিন চাপে পড়তেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল ইন্ডিয়ার ব্যাটিং। সেই সঙ্গে ঘাড়ের উপর চেপে বসল দেশের মাটিতেই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আতঙ্ক। আর এতো শুধু হার নয়, রীতিমতো লজ্জাজনক। ১৮৮ রান তাড়া করতে নেমে মাত্র ১১১ রানে গুটিয়ে গেল ভারতের ইনিংস। ব্যাটিং, বোলিং,সবেতেই টেক্কা দিয়ে গেল প্রোটিয়ারা।

Be the first to comment