রোজদিন ডেস্ক : রাজ্যে এসআইআরের নথি যাচাই নিয়ে রবিবারও কলকাতা উচ্চ আদালতের প্রধান বিচারপতি সুজয় পাল ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে জেলার মুখ্য বিচারক (সিজেএম), রাজ্য নির্বাচন দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি নথি যাচাই নিয়ে সবার সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন। সোমবার ফের এই ভার্চুয়াল বৈঠক হবে বলে জানা গেছে। সূত্রের খবর, রবিবার মুর্শিদাবাদের বহরমপুরে জেলা আদালতের মুখ্য বিচারপতি জেলার বিচারপতিদের নিয়ে বৈঠক করেন। সেখানে জেলার ২২টি বিধানসভা কেন্দ্রের প্রায় সাড়ে নয় লক্ষ এসআইআর নথি হস্তান্তর করা হয়। ১১ জন অতিরিক্ত জেলা বিচারপতিরা এই নথি খতিয়ে দেখবেন।
শীর্ষ আদালতের নির্দেশ মেনে বিচারপতিরা এই নথি খতিয়ে দেখার কাজ করছেন।

Be the first to comment