রাজস্থানে বিয়ের আগেই দুই বোনের আত্মহত্যা নিয়ে রহস্য

Spread the love

রোজদিন ডেস্ক : রাজস্থানের যোধপুরের মানাই গ্রামে বিয়ের আগে দুই বোন আত্মঘাতী হয়েছেন। পুলিশ সূত্রে প্রকাশ, দুই বোন শোভা (২৫) ও বিমলা (২৩) শনিবার বিয়ের কথা ছিল। এই উপলক্ষে পরিবারে ছিল খুশির হাওয়া। শুক্রবার অবধি ও বিয়ে উপলক্ষে নানা আনন্দানুষ্ঠান চলে। রাতে দুই বোন এক সঙ্গে ঘুমাতে যান। শনিবার ভোরে তাঁদের শরীর খারাপ হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায় তাঁরা বিষ পান করেছেন। চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে দুজনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই মর্মান্তিক ঘটনায় বিয়েবাড়ির আনন্দ মুহুর্তের মধ্যে বিষাদে পরিণত হয়। যেখানে বিয়ের অনুষ্ঠানে সবাই আনন্দে মেতেছিলেন, সেখানে দুই বোনকে শেষ বিদায়ের তোড়জোড় চলে। কেন তাঁরা এইভাবে আত্মঘাতী হলেন পুলিশ তদন্ত করছে। এই মর্মান্তিক ঘটনায় গ্রাম জুড়ে গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*