- কিশতওয়ারে অপারেশন ত্রাশি-১-এ খতম তৃতীয় জঙ্গি। তার দেহাবশেষ এবং আরও কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।
- পাকিস্তানের গুপ্তচর সংস্থা এবং বাংলাদেশের কট্টরবাদী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে তামিলনাড়ু থেকে আটক ছয় জন। অভিযুক্তরা হলেন, মীজানুর রহমান, মহম্মদ শাবাত, উমর, মহম্মদ লিটন, মহম্মদ শাহিদ এবং মহম্মদ উজ্জল।
- এই জঙ্গিদের হ্যান্ডলারকেও চিহ্নিত করতে পেরেছেন তদন্তকারীরা। শাব্বির আহমেদ লোন নামে পরিচিত সেই হ্যান্ডলারের সঙ্গে ২৬/১১ মুম্বই হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সাইদ এবং সিনিয়র কমান্ডার জাকি-উর-রহমান লাখভির যোগাযোগ রয়েছে বলেও দাবি করছেন তদন্তকারীরা।
- সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রত্যেক জেলার জন্য তিন সদস্যের কমিটি তৈরির নির্দেশ দিয়েছেন। এই কমিটিতে থাকবেন সংশ্লিষ্ট জেলার বিচারক, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার। প্রত্যেক জেলায় এসআইআর-এ লজিক্যাল ডিসক্রেপেন্সি ও আনম্যাপড তালিকায় আওতাভুক্ত ভোটারদের নথি যাচাই ও নিষ্পত্তির কাজ হবে এই তিন সদস্যের কমিটির তত্ত্বাবধানে।
- সেচ দপ্তরের একটি প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে এক ঠিকাদারের থেকে ৫ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন কর্নাটকের বিজেপি বিধায়ক চন্দ্রু লামানি। ঠিকাদার বিজয় পুজারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শিরাহাট্টির ওই বিজেপি বিধায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ।
- প্রান্তিকের তৃণমূল কার্যালয় কাছেই অবস্থিত নির্মীয়মাণ হোটেল থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শনিবার মধ্যরাতেই শান্তিনিকেতনের প্রান্তিকের ওই নির্মীয়মাণ হোটেলে হানা দেয় পুলিশের বিশেষ দল।
- মিনাখাঁয় দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফের মধ্যে সংঘর্ষের অভিযোগ। উভয় পক্ষই দাবি করেছে, তাদের বেশ কয়েক জন কর্মী আহত হয়েছে।
- রবিবারের সাংবাদিক সম্মেলনে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তীব্র সমালোচনা করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, ‘১,৫০০ টাকা দিয়ে ভাণ্ডার কেন বলছে? সিপিআইএম ক্ষমতায় এলে আরও বেশি টাকা দেওয়া হবে।’
- মধ্যপ্রদেশে কাপড় ফেরি করতেন মালদার কালিয়াচকের বামুনগ্রাম পঞ্চায়েতের পাহাড়পুর এলাকার বাসিন্দা সায়েদ শেখ। মধ্যপ্রদেশের সাগর জেলার শুরকি থানার সামনাপুর গ্রামে মারধরের শিকার হন। বর্তমানে তিনি বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
- অস্ত্র নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিসর্টে ঢোকার চেষ্টা করায় প্রাণ হারালেন এক ব্যক্তি। মার্কিন সিক্রেট সার্ভিস সূত্রে খবর, রবিবার ভোরে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের মার-এ-লাগো রিসর্টে অনুপ্রবেশের চেষ্টা করে সন্দেহভাজন ব্যক্তি। সশস্ত্র ব্যক্তিকে সাবধান করা সত্ত্বেও তিনি কথা না শোনায় গুলি চালান নিরাপত্তারক্ষীরা তাতেই মৃত্যু হয় ওই ব্যক্তির

Be the first to comment