ট্রাম্পের ফ্লোরিডার এস্টেটে জোর করে প্রবেশের চেষ্টা, রক্ষীর গুলিতে নিহত সশস্ত্র ব্যক্তি

Spread the love

রোজদিন ডেস্ক : মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার এস্টেটে আজ এক সশস্ত্র ব্যক্তি জোর করে প্রবেশের চেষ্টা করলে চাঞ্চল্য দেখা দেয়। ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীর গুলিতে ওই ব্যক্তি প্রাণ হারান। আজ ভোরে এই ঘটনার সময় ট্রাম্প ওখানে ছিলেন না। ফ্লোরিডায় ট্রাম্পের বিশাল ওই এস্টেটের নিরাপত্তায় থাকা সিক্রেট সার্ভিস ও পাম বিচ কাউন্টির শেরিফের কার্যালয় এতে বাধা দেয়। কেন ওই সশস্ত্র ব্যক্তি জোর করে সেখানে প্রবেশের চেষ্টা করছিল, পুলিশ তা তদন্ত করছে। এর আগেও রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে ট্রাম্পের প্রাণহানির চেষ্টা হয়েছিল। যা নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ ছড়ায়। কঠোর নিরাপত্তার বেড়াজালে থাকা মার্কিন রাষ্ট্রপতির এস্টেটের নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে বলে প্রকাশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*