রোজদিন ডেস্ক : কংগ্রেসের নগ্ন রাজনীতি সারা দেশ জানে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তোপ দাগলেন। উত্তরপ্রদেশের মেরঠে কংগ্রেসকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, তারা যে নগ্ন সারা দেশ জানে, সেখানে জামা কাপড় খোলার দরকার কি?
উল্লেখ্য, সম্প্রতি দিল্লিতে এ আই সম্মেলনে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কংগ্রেস কর্মী সমর্থকরা জামা খুলে প্রতিবাদ জানান। যা নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, কয়েকটি দল ভারতের সাফল্য সহ্য করতে পারে না। কংগ্রেস যে নোংরা, নগ্ন রাজনীতি করে তা সারা দেশ জানে। বিদেশিদের সামনে কংগ্রেস নেতারা যা করেছেন তার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। সক্ষোভে বলেন, কংগ্রেস যে সারা দেশ জানে, জামাকাপড় খোলার আর দরকার কি!

Be the first to comment