রোজদিন ডেস্ক :
সারা ভারত কৃষক সভার নব্বই বছর পূর্ণ হোল। এই উপলক্ষে দেশব্যাপী নানা অনুষ্ঠান পালন করছে এই সংগঠন। কৃষিজীবীদের লড়াই এর সাথী হিসাবে পরিচিত বামপন্থীদের এই সংগঠন বহু ইতিহাসের সাক্ষী।
সিপিএমের শীর্ষ নেতা প্রকাশ কারাতের দাবি, কৃষকদের মূল স্বার্থগুলি সুরক্ষিত করার লক্ষ্যে এর লড়াই জারি আছে।
কেন্দ্রের তিন কৃষি বিলের বিরুদ্ধে কৃষিজীবীদের দীর্ঘ লড়াই-এ অগ্রণী ভূমিকা নিয়েছিল সারা ভারত কৃষক সভা।
আমেরিকার সঙ্গে কেন্দ্রের বাণিজ্য চুক্তির বিরোধিতা করেছে জাতীয় কংগ্রেস, সারা ভারত কৃষক সভাও। তাঁদের মতে, এই বাণিজ্যিক চুক্তি রূপায়িত হলে দেশের কৃষকরা বিপদে পড়বেন। কংগ্রেস, কৃষক সভা পৃথক ভাবে এর বিরুদ্ধে প্রচার চালাচ্ছে।
প্রকাশ কারাত বলেন, দেশের স্বাধীনতা আন্দোলনে কৃষক সভার নেতৃত্বে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কৃষক রা একজোট হয়েছিলেন। সামন্তবাদ ও সাম্রাজ্যবাদ উভয়ের বিরুদ্ধেই এই সংগঠন নিরন্তর লড়াই করে যাচ্ছে।

Be the first to comment