রোজদিন ডেস্ক :
রাজ্যে হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী প্রমুখের উপস্থিতিতে রাজ্য রাজনৈতিক মহল রীতিমত সরগরম। আজও দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে একাধিক জনসভা, রোড শো করেন তাঁরা। সর্বত্র তাঁদের সভায় ভিড় উপছে পড়ে। পথের দুদিকে আমজনতার উচ্ছাস, উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। বিশেষত প্রধানমন্ত্রীর সভায় মহিলাদের উপস্থিতি অন্য মাত্রা যোগ করে।
সরকার ও দলের দুই শীর্ষ নেতা আজও ছিলেন রীতিমত আক্রমণাত্মক।
স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রীকে হীরকরানি বলে কটাক্ষ করেন। দুই নেতার মূল নিশানা ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। স্বরাষ্ট্র মন্ত্রীর বক্তব্যে উঠে আসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অপমানের প্রসঙ্গও।
এই ছাড়া অনুপ্রবেশ, দুর্নীতি ইত্যাদি নিয়ে তাঁরা একের পর এক তোপ দাগেন। রাজ্যে বিজেপি সরকার এলে মানুষ কি কি সুফল পাবেন, জোরালো ভাবে তার ব্যাখ্যা দেন।
মুখ্যমন্ত্রীকে হীরক রানি কটাক্ষ করে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, এবার ওঁর বিদায়ের সময় এসে গেছে।
সন্ধ্যায় শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসাহ, উদ্দীপনা তুঙ্গে ওঠে।
তিনি আজ রাতে ওখানে থাকবেন বলে জানা যায়। আগামীকাল জনসভায় তিনি বক্তব্য রাখবেন।
একদিকে কেন্দ্রের দুই শীর্ষ নেতা, অন্যদিকে রাজ্যের সর্বত্র চষে ফেলছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও। প্রতিটি সমাবেশ থেকে তাঁরা ও পালটা আক্রমণ শানাচ্ছেন বিজেপি তার শীর্ষ নেতাদেরও।

Be the first to comment