নববর্ষের আগের দিন রাজ্যে প্রচারে আসছেন রাহুল গান্ধী

Spread the love

রোজদিন ডেস্ক :
বাংলা নববর্ষের আগের দিন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী রাজ্যে দলের প্রচারে আসছেন। তিনি ওইদিন মুর্শিদাবাদের শামসের গঞ্জে জনসমাবেশ করবেন বলে দলীয় সূত্রে জানা যায়। জেলার শীর্ষ নেতা অধীর চৌধুরী সহ দলের নেতা, প্রার্থীরা সেখানে উপস্থিত থাকবেন। ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচনের আগে আবার রাহুল গান্ধী আসবেন বলে জানা যায়। বহরমপুরে অধীর চৌধুরীর সমর্থনে তিনি সমাবেশ করবেন।
সূত্রের খবর রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গে প্রিয়াঙ্কা গান্ধী প্রমুখ রাজ্যে দলের একাধিক নির্বাচনী প্রচারে অংশ নেবেন। আগামী সপ্তাহে রাহুল গান্ধীর সফর ঘিরে ইতিমধ্যেই দলে উৎসাহ, উদ্দীপনা দেখা দিয়েছে।

আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ু তেও নির্বাচন। ওখানে ডি এম কে র সঙ্গে জোট বেঁধে ২৮টি আসনে লড়ছে কংগ্রেস। ওখানে একদিনের নির্বাচন হয়ে গেলে তাঁরা এই রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচনী প্রচার আরও জোরদার করবেন। বিশ বছর পর রাজ্যে এককভাবে ২৯৪ টি আসনে লড়ছে কংগ্রেস। ইতিমধ্যে দলের নির্বাচনী গান প্রকাশের সঙ্গে সঙ্গে সাড়া ফেলেছে।
সূত্রে র খবর,রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গে প্রিয়াঙ্কা গান্ধী প্রমুখ মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পুরুলিয়া, ও দার্জিলিং এলাকায় বেশি গুরুত্ব দিচ্ছেন। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে দলিত অধ্যুষিত এলাকায় দলের জাতীয় সভাপতি সমাবেশ করবেন। রাজ্যে এবার বেশ কিছু আসনে জয়ের বিষয়ে আশাবাদী দল। রাজ্যে দলের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীরের মতে, এখানকার ভোটাররা রাজ্যে টিএমসি, কেন্দ্রে বিজেপির শাসন দেখছেন। এখানে গত কয়েক বছর উন্নয়নই হয়নি। আমজনতা মূল্যবৃদ্ধি, বেকারত্ব থেকে রেহাই চাইছেন, কংগ্রেস এখানে বিকল্প শক্তি হয়ে উঠবে।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও মনে করেন, টিএমসি, বিজেপি শুধু নিজেদের প্রচারে ব্যস্ত। তারা কেউ শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব নিয়ে কিছু বলছে না। একমাত্র কংগ্রেসই রাজ্যের হৃত গৌরব ও আমজনতার অধিকার ফিরিয়ে আনতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*