রোজদিন ডেস্ক :
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে শান্তি আলোচনায় যোগ দিতে আমেরিকার উপ-রাষ্ট্রপতি জে ডি ভান্স সহ প্রতিনিধিরা ইসলামাবাদে পৌঁছেছেন। ইরানের প্রতিনিধিরাও গেছেন ওখানে। এই আলোচনার দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব।
পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইশাক দারের আশা, আমেরিকা ও ইরান দুই দেশই গঠনমূলক আলোচনা করবে।
তিনি আমেরিকার উপ-রাষ্ট্রপতি জে ডি ভান্স কে স্বাগত জানিয়ে আঞ্চলিক ও বৈশ্বিক স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আমেরিকার প্রশংসা করেন।

Be the first to comment