অসম, কেরালাম, পুদুচেরির নির্বাচন বিশ্বের নজর কেড়েছে

Spread the love

রোজদিন ডেস্ক : 
অসম, কেরালাম ও পুদুচেরির বিধানসভা নির্বাচন বিশ্বের নজর কেড়েছে বলে আজ নির্বাচন কমিশন দাবি করেছে। ৯ এপ্রিলের এই নির্বাচন ২২টি দেশের ৩৮ জন প্রতিনিধি সরেজমিনে দেখতে এসেছিলেন।
নির্বাচন কমিশন সূত্রে প্রকাশ, প্রতিনিধিরা তিন রাজ্যের ভোট গ্রহণ দেখে খুশি। তাঁরা একে গণতন্ত্রের প্রকৃত উৎসব বলে জানিয়েছেন। যেভাবে বিপুল সংখ্যক মানুষ এই প্রক্রিয়ায় অংশ নেন, তা এক বিরল অভিজ্ঞতা বলে ক্রোয়েশিয়ার প্রতিনিধি ব্রানিমির ফারকাস উচ্ছ্বসিতভাবে জানান।
বিদেশি প্রতিনিধিদের এই মনোরম অভিজ্ঞতায় খুশি নির্বাচন কমিশন ও। ৮ ও ৯ এপ্রিল বিদেশি প্রতিনিধিরা তিন রাজ্যে আসেন। ভোট প্রক্রিয়া, ব্যবস্থা, সকালে মক পোলিং ইত্যাদি খতিয়ে দেখেন। সব দেখে মুগ্ধ তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*