America ফ্লোরিডায় বিমান দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে নিহত ৯

Spread the love

রোজদিন ডেস্ক : 
আমেরিকার ফ্লোরিডায় এক বিমান দুর্ঘটনায় মর্মান্তিকভাবে ৯ জন প্রাণ হারালেন। রবিবার দুপুরে বিলাসবহুল, দ্রুতগতির এই বিমান আরোহীদের নিয়ে পাম বিচ কাউন্টির আবাসিক এলাকায় বিকট শব্দে আছড়ে পড়ে আগুন ধরে যায়। এর ফলে চালক সহ বিমানের সব যাত্রী প্রাণ হারিয়েছেন বলে স্থানীয় প্রশাসনের আশঙ্কা।
অনেকে গাড়িতে যাওয়ার সময় এই ভয়ঙ্কর দুর্ঘটনার ভিডিও ক্যামেরা বন্দি করেন। সেখানে দেখা গেছে বিমানটি যেন ক্ষেপণাস্ত্রর মত মাটিতে আছড়ে পড়ে ব্যাপক বিস্ফোরণ হোল, চারদিকে তার ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ল। প্রতি সেকেন্ডে তা কয়েকশ ফুট করে নীচে নেমে আসছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বিমানটি টেক্সাস থেকে বাহামাসের দিকে যাচ্ছিল। দুর্ঘটনা স্থলের ১৪ কিমি দূরেই রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মার এ লাগো অবকাশ যাপন কেন্দ্র অবস্থিত বলে জানা যায়।
কিভাবে এই দুর্ঘটনা, আমেরিকার সংশ্লিষ্ট দফতর তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*