রোজদিন ডেস্ক :
উত্তর প্রদেশের কুশিনগরের হাট কোতোয়ালি এলাকায় রবিবার গভীর রাতে এক পথ দুর্ঘটনায় এক পরিবারের পাঁচ জন সহ ছয় জন মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। আহত দুজন।
একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে একটি ট্রাকের সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
এর ফলে একই পরিবারের পাঁচ জন সহ ছয় জন প্রাণ হারান। তাঁরা কাপ্তানগঞ্জ এলাকার ভালুহি গ্রামের বাসিন্দা। মর্মান্তিক এই দুর্ঘটনার খবরে গোটা গ্রামেই গভীর শোকের ছায়া নেমেছে।
স্থানীয় মানুষ জনই দ্রুত উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন।। আসে পুলিশ ও। দুই আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কিভাবে এই দুর্ঘটনা হোল পুলিশ তদন্ত করছে।

Be the first to comment