রোজদিন ডেস্ক :
বঙ্গোপসাগরে উদ্ভুত ঘুর্ণিঝড় মুরাসু আগামীকাল অন্ধ্র প্রদেশের উপকূলে আছড়ে পড়বে বলে আবহাওয়া দফতরের খবর। আজ তা আরও শক্তি বাড়িয়ে ঘূর্নিঝড়ে পরিণত হচ্ছে। আগামীকাল অন্ধ্র উপকূলে নেল্লোর থেকে আরসাকুড়ির মাঝে তা আঘাত হানতে পারে।
এই রাজ্যে সরাসরি প্রভাব না পড়লেও এর পরোক্ষ প্রভাবে কিছু জায়গায় আগামীকাল বৃষ্টি হতে পারে। রাজ্যের সমুদ্র উপকূলে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গত সপ্তাহে ঘূর্নিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশার উপকূল এলাকায় ব্যপক ক্ষয়ক্ষতি হয়, এবার ফের মুরাসুর আশঙ্কায় দুই রাজ্যে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

Be the first to comment