আশা, অঙ্গনওয়াড়ি কর্মীদের টাকা দ্বিগুণ করার দাবি সোনিয়া গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক : তাঁরা আমজনতার বড় ভরসা, আস্থাভাজন। অথচ এখনও প্রার্থিত বেতন, সুবিধা পান না। আজ কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী সংসদে আশা, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়কদের ভাতা দ্বিগুন করার আর্জি জানান। এই সঙ্গে সুসংহত শিশু উন্নয়ন পরিসেবা (আইসিডিএস) প্রকল্পে প্রায় তিন লক্ষ শূন্যপদ পূরণেরও অনুরোধ করেন। আজ জিরো আওয়ারে এই প্রসঙ্গ তুলে তিনি বলেন, জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের আওতায় আশা, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়করা জন সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তাঁদের কাজের চাপও অনেক, কিন্তু সাম্মানিক কম পান। এই কর্মীরা সারা দেশে টিকাকরণ, প্রসূতি ও মা, পরিবার কল্যাণ ইত্যাদি ক্ষেত্রে কাজ করলেও সাম্মানিক ও সামাজিক সুরক্ষা কমই পান। কেন্দ্র এই খাতে মাত্র ৪৫০০ও ২৫০০ টাকা সাম্মানিক দেয়। শিশু দের জন্য কাজ করা আইসিডিএস প্রকল্পে প্রায় তিন লক্ষ পদ শূন্য আছে।
সোনিয়া গান্ধী এই সব কর্মীদের সাম্মানিক দ্বিগুণ করা ও শূন্যপদ পূরণ করতে সরকারকে আর্জি জানান।
উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে ও কংগ্রেস সাংসদরা এই কর্মীদের সাম্মানিক বৃদ্ধির জন্য সংসদে দাবি জানিয়েছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*