রোজদিন ডেস্ক : ঘন কুয়াশার জেরে উত্তর প্রদেশের যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনার বলি হলেন ১৩ জন। আহত ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ কাকভোরে ঘন কুয়াশার জেরে একের পর এক বাস, গাড়িতে ধাক্কা মেরে আগুন জ্বলে যায়। দুর্ঘটনাগ্রস্ত যানগুলির মধ্যে একটি সরকারি বাসও আছে বলে প্রকাশ।
দিল্লি -আগ্রা এক্সপ্রেসওয়ের ওপর এই ভয়াবহ দুর্ঘটনারর খবরে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ দ্রুত আধিকারিকদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজের নির্দেশ দেন। বারটির বেশি দমকলের গাড়ি আগুন নেভানোর কাজ করে।
ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতার অভাব এই দুর্ঘটনার কারণ বলে জানা যায়। এর ফলে ওই এলাকায় যান চলাচল দীর্ঘক্ষণ ব্যাহত হয়। অগ্নিদগ্ধ দেহগুলির পরিচয় জানার চেষ্টা হচ্ছে। এলাকা জুড়ে তীব্র শোক, আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Be the first to comment