উত্তরাখন্ডে খাদে বাস উল্টে মৃত্যু হলো ১৩ জনের
ছবি সৌজন্যে- এএনআই খাদে বাস উলটে উত্তরাখণ্ডে মৃত্যু হল অন্তত ১৩ জনের। উত্তরাখণ্ডের টোটামের কাছে রামনগর-আলমোরা রোডের উপর দুর্ঘটনাটি ঘটেছে। বাসটিতে ২৪ জন যাত্রী ছিলেন। আলমোরার দেওঘাট থেকে নৈনিতালের রামনগর যাওয়ার পথে খাদে পড়ে যায় বাসটি।
