রোজদিন ডেস্ক :
ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা মোজতবা খামেইনি কি গুরুতর আহত? তিনি কি কোমায় চলে গেছেন? আজ আচমকা পশ্চিমি মিডিয়ার একাংশে এই খবর নিয়ে তোলপাড় ওঠে।। এরপরই ইরানের সরকারি মিডিয়া মোজতবা খামেইনির ভাষণ প্রচার করেছে। দেশের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম ভাষণ। যেখানে আমেরিকা ও ইজরায়েলকে তীব্র, তিরতীক্ষ্ণ ভাষায় আক্রমণ করেন। সাফ জানিয়ে দেন, তাঁরা কোন ভাবেই নত হবেন না। আক্রমণকারীদের বিরুদ্ধে এই লড়াই জারি থাকবে। তবে সরাসরি নয়, তাঁর ভাষণ পাঠ করেন প্রেস টিভি-র উপস্থাপক। যা নিয়ে তাঁর অসুস্থতার জল্পনা তুঙ্গে ওঠে।
যদিও এই প্রতিবেদন লেখা অবধি এর সত্যতা জানা যায়নি। অনেকে একে পশ্চিমি মিডিয়ার একাংশের রটনা বলে জানান।
মোজতবা খামেইনি পরিস্কার জানিয়ে দেন, হরমুজ প্রণালী বন্ধই থাকবে। দেশের সার্বিক ঐক্য রক্ষার ডাক দেন তিনি। ইরানের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানান তিনি। বলেন, ইরান প্রতিবেশিদের সঙ্গে বন্ধুত্ব রক্ষায় বিশ্বাসী। শুধু মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্য করেই আক্রমণ চালানো হচ্ছে বলে তিনি জানান।

Be the first to comment