বাংলার বাড়ি প্রকল্প-এর দ্বিতীয় কিস্তির টাকা বিতরণ শুরু, আজ বৃহস্পতিবার উপভোক্তাদের হাতে টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী

Spread the love

প্রতিবেদন: বাংলার বাড়ি (গ্রামীণ) প্রকল্প-এর উপভোক্তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপভোক্তাদের হাতে দ্বিতীয় কিস্তির টাকা তুলে দেবেন। পূর্বতন সরকার রাজ্যের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় প্রায় ১৬ লক্ষ পরিবারের জন্য বাড়ি নির্মাণে আর্থিক সহায়তার ব্যবস্থা করেছিল। প্রথম কিস্তিতে বিধানসভা নির্বাচনের আগে উপভোক্তাদের প্রত্যেককে ৬০ হাজার টাকা দেওয়া হয়। এবার দ্বিতীয় কিস্তির আরও ৬০ হাজার টাকা বিলি শুরু হচ্ছে। তবে প্রথম কিস্তির সমস্ত উপভোক্তা দ্বিতীয় কিস্তির অর্থ পাবেন, এমন নয়। সরকার পরিবর্তনের পর প্রকল্পের উপভোক্তাদের তথ্য ও যোগ্যতা নতুন করে যাচাই করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, যাচাই-বাছাইয়ে প্রকৃত যোগ্য হিসেবে চিহ্নিত উপভোক্তারাই দ্বিতীয় কিস্তি পাবেন। নিয়ম অনুযায়ী এই প্রকল্পে একটি বাড়ি নির্মাণের জন্য উপভোক্তাদের মোট ১ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়, যা ৬০ হাজার টাকার দুটি কিস্তিতে প্রদান করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*