রাজ্য বাজেটের আগে এক ঝলকে দেখে নিন গত ৫ বছরের আয়-ব্যায়ের পরিসংখ্যান

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা :- আজ, বুধবার পেশ হতে চলেছে রাজ্যের ২০২৫-২৬ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট। চলতি বছর দেশের ১৮টি রাজ্যের আর্থিক পরিস্থিতির ‘রিপোর্ট কার্ড’ প্রকাশ করেছে নীতি আয়োগ। ২০২২-২৩ আর্থিক বছরের নিরিখে প্রকাশিত ওই রিপোর্টে অর্থনৈতিক অগ্রগতির ভিত্তিতে তালিকার শীর্ষে রয়েছে বাংলার প্রতিবেশী রাজ্য ওড়িশা। কিন্তু, ওই তালিকায় এ বঙ্গের স্থান হয়েছে ১৬ নম্বরে। অর্থাৎ, অর্থনৈতিক অগ্রগতির ভিত্তিতে বাংলার স্থান তালিকার শেষ থেকে তৃতীয়।

কিন্তু, আগামী বছরের বিধানসভা ভোটের আগে দুর্বল আর্থিক পরিস্থিতিতেও প্রত্যাশা পূরণের বড় চ্যালেঞ্জের মুখোমুখি রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সামাজিক উন্নয়নে সরকারি অনুদান বাড়িয়ে কোষাগারে টান পড়লেও ভোটে তার সুফলের প্রমাণ মিলেছে। তাই সরকারি অনুদানে বড় বরাদ্দ রাখতেই হবে রাজ্য সরকারকে। এর পাশাপাশি রয়েছে স্বাস্থ্য, পরিকাঠামো-সহ একাধিক ক্ষেত্রে বাধ্যতামূলক বরাদ্দের দায়।
দীর্ঘকালীন আর্থিক বৃদ্ধির লক্ষ্যে স্থায়ী সম্পদ তৈরিতে রাজকোষ ঘাটতি নিয়ন্ত্রণে রেখে রাজ্যের রাজস্ব ও রাজস্বের কতটা ঋণ পরিশোধে ব্যয় হচ্ছে, তার সামঞ্জস্য থাকা জরুরি। এর উপর কেন্দ্রের কাছে রাজ্যের বিপুল বকেয়া বঙ্গ বাজেটের প্রত্যাশা ও প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বাড়তি চাপ সৃষ্টি করছে।
পশ্চিমবঙ্গের অর্থ দফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষের জন্য মোট রাজস্ব প্রাপ্তি হবে ২,৩৬,২৫১ কোটি টাকা, যা ২০২৩-২৪ সালের সংশোধিত অনুমানের তুলনায় ১৩.২২ শতাংশ বেশি৷ কয়েক বছর ধরে রাজ্যের রাজস্ব সংগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত পাঁচ বছরের মধ্যে রাজস্ব প্রাপ্তির সর্বোচ্চ বৃদ্ধি দেখা গিয়েছিল ২০২১-২২ বাজেট বছরে (১৭৮১৫৯.৩৫ কোটি রাজস্ব) যা তার আগের বছরের তুলনায় ২০.০৬ শতাংশ বৃদ্ধির প্রমাণ।
২০২৪-২৫ অর্থবর্ষে রাজ্যের নিজস্ব কর রাজস্ব সংশোধিত অনুমান ২০২৩-২৪ বাজেট থেকে ১০.৩৬% বৃদ্ধি পেয়েছে। ২০২৩-২৪ বছরের জন্য রাজ্যের নিজস্ব কর-রাজস্ব সংগ্রহ হল ৯২৭৪২.১৭ কোটি টাকা এবং ২০২৪-২৫-এর বাজেট অনুমান হল ১০২৩৪৮.৯২ কোটি টাকা৷
রাজ্যের নিজস্ব কর, রাজস্ব সংগ্রহ ২০১০-১১ সালে ছিল ২১১২৮.৭৪ কোটি টাকা। ২০২২-২৩ সালে রাজ্যের নিজস্ব কর, রাজস্ব সংগ্রহের পরিমাণ ৮৩৬০৮.৫৬ কোটি হয়েছে। অর্থাৎ, রাজ্যের নিজস্ব কর-রাজস্ব সংগ্রহ ২০১০-১১ থেকে ২০২২-২৩ সময়ের মধ্যে প্রায় চার গুণ বৃদ্ধি পেয়েছে।
২০২২-২৩ সালে রাজ্যের মোট রাজস্ব প্রাপ্তির শেয়ারে রাজ্যের নিজস্ব কর-রাজস্ব স্পষ্টভাবে প্রাধান্য পেয়েছে। রাজ্যের নিজস্ব কর-রাজস্ব সংগ্রহ ২০১০-১১ সালে ২১১২৮.৭৪ কোটি থেকে বেড়ে ২০২২-২৩ সালে ৮৩৬০৮.৫৬ কোটি টাকা হয়েছে। অর্থাৎ, রাজ্যের এই খাতে সংগ্রহ প্রায় চার গুণ বেড়েছে।
রাজ্যের নিজস্ব কর-বহির্ভূত রাজস্ব সংগ্রহের পরিসংখ্যান আগের বছরের থেকে ২০২৪-২৫ সালের বাজেট অনুমানে ৪৩.৩ শতাংশ বেড়েছে। ২০২৩-২৪ সালের সংশোধিত হিসাব অনুযায়ী, কর-বহির্ভূত রাজস্ব সংগ্রহের পরিমাণ হল ৩১৪.০৮ কোটি টাকা এবং ২০২৪-২৫ সালের বাজেট অনুমান অনুযায়ী, কর-বহির্ভূত রাজস্ব সংগ্রহের পরিমাণ ৬৩১৭.৪৭ কোটি টাকা হবে। এই বাজেটের আগের হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ সালে রাজ্যের ব্যয় (ঋণ পরিশোধ ব্যতীত) অনুমান করা হয়েছে ৩,৩৬,১১৬.০২ কোটি টাকা, যা ২০২৩-২৪ সালের সংশোধিত অনুমানের তুলনায় ১২.৩৮ শতাংশ বেশি৷
২০২৪-২৫ এর রাজস্ব ঘাটতির পরিমাণ জিএসডিপির (রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদন) ৩.৬ শতাংশ (৬৮২৫০.১৬কোটি টাকা) হয়েছে। ২০২৩-২৪ সালে সংশোধিত অনুমানে রাজস্ব ঘাটতি ছিল ৫৯৩০৫.৯৯। ওই সংশোধিত অনুমান অনুযায়ী, এই রাজস্ব ঘাটতি জিএসডিপির ৩.৫ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ, গত বছরের তুলনায় রাজস্ব ঘাটতি বেড়েছে ১৫.০৮ শতাংশ। এটি ২০২২-২৩ প্রকৃত ঘাটতি থেকে ১৮.৬৯ শতাংশ বেশি।
২০২৪-২৫ সালে রাজস্ব ঘাটতি রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদনের (GSDP) ১.৭ শতাংশ (৩১,৯৫২ কোটি টাকা) অনুমান করা হয়েছে, যা ২০২৩-২৪ সালের রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদনের সংশোধিত অনুমানের সমান।
২০২৪-২৫ সালের জন্য পশ্চিমবঙ্গের গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট (GSDP) ১৮ লক্ষ ৭৯ হাজার ৪৫৩ কোটি টাকা হবে বলে অনুমান করা হয়েছে, যা ২০২৩-২৪ সালের তুলনায় ১০.৫ শতাংশ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। রাজ্যের গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট গত ১৩ বছরে প্রায় চার গুণ বেড়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*