রাজ্য পরিবর্তনের জন্য তৈরি দাবি প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্য পরিবর্তনের জন্য তৈরি বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দাবি করেছেন। চৈত্রের চড়া রোদে নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রী, তাঁর দল ও সরকারের বিরুদ্ধে আক্রমণ তুঙ্গে নিয়ে যান তিনি। রাজ্যে একের পর এক দুর্নীতির হিসাব হবে বলে হুঙ্কার দেন। আজও বলেন, কেন্দ্রের বহু জনহিতকর প্রকল্পই রাজ্যে রূপায়িত করেনি এই সরকার। বঞ্চিত করেছে রাজ্যের গরিব মানুষদের। মানুষ ভয়ে আছেন। বিজেপি এলে মানুষ ভরসা পাবে বলে দাবি জানান। রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের কি কি সুবিধা তা জোর দিয়ে ব্যাখ্যা করেন তিনি। রাজ্যে অনুপ্রবেশ, চাকরি চুরি, দুর্নীতি, আলু কৃষক সহ কৃষিজীবীদের দুরবস্থা ইত্যাদি সব দূর হবে বলে জানান। সিন্ডিকেটরাজ সহ সব ক্ষেত্রে দুর্নীতির অবসান করে বিকশিত বাংলা গড়ে তোলার কথা বলেন।
তাঁর নিজস্ব ভঙ্গিতে উপস্থিত জনতার উদ্দেশ্যে বন্দে মাতরম, জয় শ্রীরাম ধ্বনি দেন। তাঁর সঙ্গে গলা মেলান উপস্থিত জনতাও।
রাজ্যে শিল্প, চাকরি, নারী নিরাপত্তা, মহিলা, যুবদের ভাতা ইত্যাদি দেওয়ার ঘোষণাও করেন।
অত্যন্ত আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাবি করেন, এখানে পরিবর্তন হবেই। ৪ মে-র পর সব অপরাধের তদন্ত হবে, সব হিসাব নেওয়া হবে বলে ফের হুঙ্কার দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*