বন্দে মাতরম, ইতিহাস জানে না বিজেপি, তোপ মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : বন্দেমাতরমের ইতিহাস বিজেপি জানে না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ মন্তব্য করেন। সংসদে আজ বন্দেমাতরম নিয়ে আলোচনা প্রসঙ্গে কোচবিহার যাওয়ার আগে বিমানবন্দরে তিনি বলেন, বাংলা থেকেই এই গান জাতীয় গান হয়েছে। আর জনগণমন হল জাতীয় সংগীত। রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে মাতরমের পুরো গানটা নেননি, তিনি কিছু নির্বাচিত অংশ ঠিক করেছিলেন। যা পরে জাতীয় গান হিসাবে গৃহীত হয়। বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, বিজেপি এই ইতিহাস জানে না বলে বিভ্রান্তি ছড়ায়।
বিজেপির দেশভক্তিকে তীব্র কটাক্ষে বিঁধে মুখ্যমন্ত্রী বলেন, নেতাজি, গান্ধীজি, রামমোহন রায়-কে ওঁরা মানেন না, তবে ওঁরা কাকে পছন্দ করেন?
রাজ্যসভার এক পুরোনো বিজ্ঞপ্তির উল্লেখ করে তিনি বলেন, একসময় সংসদ ভবনে জয় হিন্দ, বন্দে মাতরম ইত্যাদি নিয়ে আপত্তি তোলা হয়েছিল, সেই দলের মুখে আজ বঙ্কিম বন্দনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি ইঙ্গিত দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*