কর্তব্যে গাফিলতি, শোকজ বিএলওকে

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই একের পর এক ভুল সামনে আসতে শুরু করেছে। তা দেখে কড়া পদক্ষেপ নেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন। দার্জিলিং, শিলিগুড়ি এলাকায় এক বিএলওকে শোকজ করা হয়েছে। একই সঙ্গে হুগলির চণ্ডীতলা, মাটিগাড়া, নকশালবাড়ি এবং কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মোট তিন জন বিএলওকে শোকজ নোটিস ধরানো হয়েছে। ওই কেন্দ্রগুলির ইআরওদের কাছ থেকেও বিস্তারিত রিপোর্ট চেয়েছে কমিশন। ডানকুনি পুরসভার এক কাউন্সিলরের নাম খসড়া তালিকায় না থাকার ঘটনাতেও সংশ্লিষ্ট বিএলওকে শোকজ করেছে কমিশন। একই সঙ্গে যিনি ওই এলাকায় বিডিওর দায়িত্বে রয়েছেন এবং এএইআরও-র ভূমিকা পালন করছেন, তাকেও শোকজ করা হয়েছে। শিলিগুড়িতে মৃত ভোটারের নাম তালিকায় থাকা এবং কোচবিহার দক্ষিণের একটি ঘটনাতেও বিএলওদের শোকজ করা হয়েছে। কমিশনের মত, দুই ক্ষেত্রেই বিএলওদের তরফে ইচ্ছাকৃত গাফিলতির প্রমাণ মিলেছে। তবে কমিশন স্পষ্ট জানিয়েছে, বিএলওদের ভুলে যাঁদের নাম বাদ পড়েছে বা সমস্যা হয়েছে, তাঁদেরও বিধি মেনে ফর্ম ৬ পূরণ করতে হবে। শুনানি ও যাচাইয়ের পর প্রতিটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*