রোজদিন ডেস্ক :
রাজ্যে প্রথম দফা নির্বাচনের আর দু-সপ্তাহও বাকি নেই। এর আগে আজ রাজ্য, কলকাতা পুলিশে ফের বড় মাপের রদবদল করলো নির্বাচন কমিশন। রদবদলের দীর্ঘ তালিকায় আইপিএস, বিভিন্ন থানার ওসি, অতিরিক্ত ওসি-রাও আছেন।। এক লপ্তে পঞ্চাশ জনের বেশি পুলিশ আধিকারিককে অপসারণ করা হয়েছে। নির্বাচন সংক্রান্ত কোন কাজে তাঁর ব্যবহার করা যাবে না বলে ও কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে উল্লেখযোগ্য হল, কলকাতা পুলিশের একাধিক পদস্থ আধিকারিক কে বদলি।
আছেন বেলডাঙ্গার এসডিপিও। শিলিগুড়ি, চন্দননগর ইত্যাদি কমিশনারেটে ও রদবদল করা হয়েছে।
ভোট ঘোষণার রাত থেকেই এই প্রবণতা জারি আছে। পুলিশ প্রশাসনের অন্দরে যা নিয়ে রীতিমত উদ্বেগ, চিন্তা, কখন কাকে কমিশন সরিয়ে দেবে কেউ বুঝতে পারছেন না।

Be the first to comment