রোজদিন ডেস্ক :
মহারাষ্ট্র র নাগপুরে এক কিশোরীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণ ও খুনের চেষ্টায় এক তরুণকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃত তরুণ আকাশ মাধব পাখরের (২০) মা থানের নামী চিকিৎসক। পড়াশোনার জন্য সে নাগপুরে থাকে। পুলিশ সূত্রে প্রকাশ, নির্যাতিতার (১৬) সঙ্গে সমাজমাধ্যমে আকাশের পরিচয়। গত রবিবার বন্ধু দিবসে তাকে বাড়িতে ডাকে সে। কিশোরী বাড়িতে জানায় সে বন্ধুদের সঙ্গে মল-এ যাচ্ছে। রাতে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন পরিবার তার ফোন সুইচ অফ পান। সে মল এও যায়নি জানতে পারেন তাঁরা। এরপর পুলিশে জানায়।
পুলিশ কিশোরীর ফোন কল, সমাজ মাধ্যমে খোঁজ নিয়ে অভিযুক্তর হদিশ পায়। তার বাড়ি গিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি দেখে আঁতকে ওঠে পুলিশও। দুদিন ধরে তাকে আটকে রেখে চরম অত্যাচার করেছে ওই তরুণ। পুলিশ গিয়ে তাকে বিবস্ত্র, খটের সঙ্গে বাঁধা অবস্থায় উদ্ধার করে। তার হাতের কবজি সহ শরীরের বিভিন্ন স্থানে ছুরির কোপের আঘাত। পুলিশের অনুমান, আর একটু দেরী হলে তরুণ সম্ভবত তাকে হত্যা করত। পুলিশ আধিকারিক রেশমিতা রাও জানান, তাঁরা কিশোরীকে ভয়ঙ্কর অবস্থায় উদ্ধার করেছেন। এই হাড় হিম ঘটনায় স্তম্ভিত তাঁরাও। ধৃত তরুণের বিরুদ্ধে পকসো আইন সহ ধর্ষণ, অপহরণ, খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্ত র আইনজীবীর দাবি, কিশোরী স্বেচ্ছায় তরুণের সঙ্গে গেছিল, তাকে অপহরণ করা হয়নি। সে নিজেই তার শরীরে আঘাত করেছে।
পুলিশ অবশ্য আইনজীবীর এই সব যুক্তি মানেনি।।
পুলিশ হেফাজতে থাকা তরুণ তার জন্য ভাল বিছানা, মশা প্রতিরোধ সরঞ্জাম ইত্যাদি দাবি করেছে বলে জানা যায়।
আহত কিশোরীর চিকিৎসা চলছে। হাড় হিম এই ঘটনায় আরও কেউ যুক্ত ছিল কিনা পুলিশ তদন্ত করছে।

Be the first to comment