রোজদিন ডেস্ক : যুবভারতীতে মেসি কাণ্ডে রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের তলব করল সিআইডি। তাকে সোমবার হাজিরা দিতে বলা হয়েছে। এর আগেও গত ৪ তারিখ তাকে তলব করে পুলিশ। কিন্তু অসুস্থতা দেখিয়ে হাজিরা থেকে অব্যাহতি চান প্রাক্তন মন্ত্রী। তিনি ১৪ দিন সময় চেয়ে চিঠি দেন। কিন্তু এর মধ্যে ফের তাকে তলব করা হল। এখন তিনি কী করেন সেটাই দেখার। এর আগে গত বৃহস্পতিবার তাঁর ছোট ভাই স্বরূপ বিশ্বাসকে তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করে নিউ আলিপুর থানা। মেসির অনুষ্ঠানে গোলমাল হওয়ার জন্য তাকেই দায়ী করে এফআইআর করেছেন অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত।

Be the first to comment