রোজদিন ডেস্ক : মেরামতির কাজের জন্য আজ রবিবার বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু। ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা ১৬ ঘণ্টা দ্বিতীয় হুগলি সেতু সম্পূর্ণ বন্ধ থাকবে। সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বেয়ারিং পরিবর্তনের মতো অত্যন্ত জরুরি মেরামতির কাজ করা হবে। ফলে হাওড়া ব্রিজ, স্ট্র্যান্ড রোড, সেন্ট জর্জেস গেট রোড, খিদিরপুর রোড এবং রেড রোড-সহ অন্যান্য নির্ধারিত রুট ব্যবহার করতে হবে যানবাহনকে। জিরুট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড হয়ে বিদ্যাসাগর সেতুগামী গাড়িগুলিকে টার্ফ ভিউ থেকে গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। যাতে তারা সেন্ট জর্জেস গেট রোড-স্ট্র্যান্ড রোড থেকে হাওড়া ব্রিজ হয়ে গঙ্গা পার করতে পারে। এ ছাড়াও হেস্টিংস ক্রসিং থেকে খিদিরপুর রোডের জন্য ডানদিকে ঘুরতে পারে গাড়িগুলো। এসপ্ল্যানেডের জওহরলাল নেহরু আইল্যান্ড থেকে খিদিরপুর রোড হয়ে বিদ্যাসাগর সেতুগামী গাড়িগুলিকে ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। যানজট মোকাবিলায় প্রয়োজনে আরও কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ি চলাচল ঘুরিয়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

Be the first to comment