রোজদিন ডেস্ক: যক্ষারোগ বা টিবি নির্মূল করতে রাজ্য জুড়ে বিশেষ অভিযান শুরু করল পশ্চিমবঙ্গ সরকার। যক্ষামুক্ত ভারত অভিযানের অংশ হিসেবে শনিবার নবান্ন সভাঘরে সাংসদ, বিধায়ক, চিকিৎসক এবং প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, যক্ষা নির্মূল করাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। রাজ্যের প্রতিটি ব্লকে বিশেষ কর্মসূচি গ্রহণ করে রোগীদের শনাক্তকরণ, দ্রুত চিকিৎসা এবং সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।।প্রশাসন, স্বাস্থ্যকর্মী এবং জনপ্রতিনিধিদের মিলিত উদ্যোগে এই অভিযানকে সফল করার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, দেশ থেকে যক্ষা নির্মূল করার লক্ষ্যে ২০২২ সালে ‘যক্ষামুক্ত ভারত’ অভিযান শুরু হয়। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই পশ্চিমবঙ্গে এবার নতুন করে বিশেষ উদ্যোগ নেওয়া হল।

Be the first to comment