ককরোচ জনতা পার্টির বিক্ষোভে সোনম ওয়াংচুক!! বহু মানুষের উপস্থিতিতে উত্তাল রাজধানী

Spread the love

রোজদিন ডেস্ক : 
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রথম জমায়েত নিয়ে আজ রাজধানী দিল্লি উত্তাল হয়ে ওঠে। লাদাখের সমাজসেবী সোনম ওয়াংচুকের এই সমাবেশে যোগদান নয়া মাত্রা এনে দেয়। বিক্ষোভকারীদের মূল দাবি ছিল, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-কে পদত্যাগ করতে হবে।
গতকালই আমেরিকা থেকে এই সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এসেছেন। সমাজমাধ্যমে তাঁর ডাকে সাড়া দিয়ে সকাল থেকে বহু মানুষ যন্তরমন্তরে জড়ো হন। এই সমাবেশ উপলক্ষে দিল্লিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বিকেল অবধি এই বিক্ষোভ কর্মসূচি চলে।


সমাবেশে অভিজিৎ দীপকে বলেন, এটি তাঁদের দীর্ঘ সংগ্রাম। এইদিনের কর্মসূচিকে ট্রেলার বলে মন্তব্য করেন তিনি। বলেন, ভবিষ্যতে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে পড়বে। আন্দোলনকারীদের অনেকেই আরশোলার মুখোশ পরে এসেছিলেন।
উল্লেখ্য, দেশের কর্মহীনদের নিয়ে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্তের এক মন্তব্য ঘিরে তুমুল বিতর্কর ঝড় ওঠে। সমাজ মাধ্যমে তড়িঘড়ি সিজেপি তৈরি হওয়া মাত্র ঝড়ের গতিতে এর গ্রাহক সংখ্যা বিজেপি-সহ সব রাজনৈতিক দলকে ছাপিয়ে যায়। মাত্র একমাসও হয়নি, তুমুল জনপ্রিয় হয়ে ওঠে এই সমাজ মাধ্যমের আন্দোলন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*