১০টা

Spread the love
  1. বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেন, বিদেশে বসে কিছু লোক ভাবছেন ভারতীয় যুবসমাজকে নির্দেশ দেবেন। ভারতের যুবসমাজ কৃষকদের সঙ্গে গ্রামে বাস করে, কোচিং ইনস্টিটিউটে থাকে, কলেজ ক্যাম্পাসে থাকে। দিল্লিতে বসে থাকা মুষ্টিমেয় কিছু মানুষের হাতের পুতুল হয়ে ভারতের যুবসমাজ কখনও এগোবে না।
  2. চিংড়িঘাটায় মেট্রোর কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পরিদর্শনে গিয়ে আগের তৃণমূল সরকারকে বিঁধলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রী বললেন, কলকাতার মানুষের কাছে মেট্রো অত্যন্তই গুরুত্বপূর্ণ। তা সত্ত্বেও মেট্রোর কাজ আটকে রেখেছিল আগের তৃণমূল সরকার। উন্নয়ন আটকে রাখা হয়েছিল।
  3. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন, ১১ কোটি মানুষ বঞ্চিত হয়েছেন আগের সরকারের জন্য। রেলমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন ১০২টি নতুন অমৃত ভারত স্টেশন হবে। ৫৩৮টা ফ্লাইওভার, আন্ডারপাস হবে। ১ লাখ কোটি টাকার বেশি কাজ হবে।
  4. ভারতের অন্যতম বৃহৎ শিল্প সংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এস এন সুব্রহ্মণ্যমের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা বিমানবন্দরে ওই বৈঠক হয়েছে। রাজ্যের শিল্পায়ন, বড় বিনিয়োগ আনা এবং কর্মসংস্থান সংক্রান্ত নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
  5. পুলিশের হাতে গ্রেপ্তার হাওড়া শহর অঞ্চলের পলাতক তৃণমূল নেতা কৈলাস মিশ্র। তিনি গত বিধানসভা ভোটে বালির তৃণমূল প্রার্থী ছিলেন। হাওড়া সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পদে রয়েছেন কৈলাস। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, মারধর-সহ একাধিক গুরুতর অভিযোগে মামলা রয়েছে।
  6. শ্রীরামপুর পুরসভার সামনে পড়ল পোস্টার। লেখা হল, ‘সাতটি বৌ, পাঁচটি রাজপ্রাসাদ,পাঁচশো কোটি টাকার মালিক, শ্রীরামপুরের ত্রাস তৃণমূল কাউন্সিলর উত্তম রায়।’
  7. শনিবার দুপুরে খন্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন বাগের  কার্যালয়ে আছড়ে পড়ল জনতার ক্ষোভ। পাওয়া গেল সাদা থান, কন্ডোমের প্যাকেট আর ত্রিপল সহ ত্রাণসামগ্রীও।
  8. একইদিনে পদত্যাগ করলেন বীরভূমের সিউড়ি ২ ব্লকের ৩ পঞ্চায়েত প্রধান। ইস্তফা দিয়েই পদত্যাগী প্রধানদের মুখে শারীরিক অসুস্থতার কথা।
  9. মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অভিযান চালিয়ে শনিবার বহরমপুর থানার পুলিশ ১১ জন দালালকে গ্রেপ্তার করেছে।
  10. শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ডিপিএসসির চেয়ারম্যান দেবব্রত সরকারের বিভিন্নভাবে যুক্ত থাকার অভিযোগ তুলে শনিবার বারাসত থানায় একটি অভিযোগ জমা করলো জেলার বিভিন্ন স্কুলের শিক্ষকরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*