চিংড়ি ঘাটার মেট্রো প্রকল্পের কাজ সরেজমিনে দেখলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যের প্রাক্তন সরকারকে উন্নয়ন বিরোধী বলে তোপ দাগলেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আজ তিনি সরেজমিনে চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের কাজ খতিয়ে দেখেন। তাঁর সঙ্গে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল-সহ মেট্রো রেলের আধিকারিকরা ছিলেন। রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করতে আজ সকালে কলকাতা এসেছেন তিনি। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী র সঙ্গে বৈঠকেও তিনি বিভিন্ন রেল প্রকল্পে প্রাক্তন সরকারের অসহযোগিতার কথা বলেন। পরে সরেজমিনে চিংড়িঘাটা মেট্রো রেল প্রকল্প পরিদর্শনে গিয়ে প্রাক্তন সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে বলেন, ওই সরকার যে কতটা উন্নয়ন, বিকাশ বিরোধী ছিল, এই প্রকল্প তার নিদর্শন।


তিনি আরও বলেন, কলকাতায় মেট্রো খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীও এই প্রকল্পের জন্য চেষ্টা করেছেন। আগের তৃণমূল সরকার এই কাজ বন্ধ করে দিয়েছিল। উচ্চ আদালত অনুমতি দিতে বললেও দেয়নি। নতুন সরকার কিছুদিনের মধ্যেই এই কাজ করায় তিনি সন্তোষ প্রকাশ করেন। বলেন, কলকাতা মেট্রোয় আগামী ৪/৫ বছরের মধ্যেই ৬০ নিউ জেনারেশন আসছে। আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে রেল প্রকল্প নিয়ে কথা হয়েছে। সব কাজ শেষ করতে তিনি রাজ্য সরকার, মুখ্য সচিবকে বলবেন।


নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানান, রাজ্যে রেল প্রকল্পের জন্য সরকার জমি দেবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*