একশো শতাংশ বুথকে স্পর্শকাতর ধরে এগোচ্ছে কমিশন

Spread the love

রোজদিন ডেস্ক : কার্যত একশো শতাংশ বুথকেই স্পর্শকাতর ধরে নিয়ে এগোচ্ছে কমিশন। ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্য জুড়ে নজিরবিহীন নিরাপত্তাবলয় তৈরি করছে কমিশন। ১০০ শতাংশ স্পর্শকাতর বুথের মধ্যেই থাকছে অতি স্পর্শকাতর এবং অতি উত্তেজনাপ্রবণ বুথও। অশান্তি রুখতে প্রতি ১০টি বুথ পিছু থাকছে একটি করে ক্যুইক রেসপন্স টিম। এই টিমের গাড়িগুলোর মাথায় লাগানো থাকবে ৩৬০ ডিগ্রির ক্যামেরা। লাইভ ওয়েব কাস্টিংয়ের মাধ্যমে সবকিছুই নজরবন্দি করবে কমিশন। এবার বাংলার ভোট অবাধ, সুষ্ঠু ও রক্তপাতহীন করার লক্ষ্যে মার্চের শুরু থেকে এখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে জাতীয় নির্বাচন কমিশন। এবার রেকর্ড সংখ্যক বাহিনীর পাহারায় ভোট হতে চলেছে। শুধু তাই নয়, ভোটের ফলপ্রকাশের পরও বাহিনী থাকবে রাজ্যে। ভোট পরবর্তী হিংসা আটকাতে কমিশনের এই পদক্ষেপ। ইতিমধ্যে বিভিন্ন স্পর্শকাতর এলাকায় রুট মার্চ, টহলদারি থেকে নাকা চেকিং শুরুও করেছে কেন্দ্রীয় বাহিনী। প্রায় সব এলাকাই নিজেদের দখলে এনে ফেলেছে বাহিনী। এখন পরীক্ষা ভোটগ্রহণের দিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*