কংগ্রেসের নির্বাচনী গান প্রকাশ

Spread the love

রোজদিন ডেস্ক : 
কংগ্রেস আজ প্রয়োজন, কংগ্রেস নয়া বিকল্প, এই মন্ত্র নিয়ে
প্রদেশ কংগ্রেসের নির্বাচনী প্রচারের থিম গান প্রকাশিত হোল। দীর্ঘ দু দশক পর এবার রাজ্য বিধানসভার গুরুত্বপূর্ণ নির্বাচনে একক ভাবে লড়ছে এই দল। কর্মী সমর্থকদের উৎসাহ, উদ্দীপনা র প্রাবল্যে জোয়ার এসেছে। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান রায়ের আমলে রাজ্যের উন্নয়নের ছবি থেকে শুরু করে এখনকার জাতীয়, রাজ্য নেতৃত্বকে তুলে ধরা হয়েছে এই গান সহ ভিডিওতে। দৃষ্টিনন্দন, শ্রুতিনন্দন এই গান দলের নির্বাচনী প্রচারে অচিরেই জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করা যায়।
ইতিমধ্যেই এই গান ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যম-সহ দলীয় কর্মী সমর্থক মহলে। মুখে মুখে ফিরছে তা।
গান এমনই এক আকর্ষণ, যার কোন সীমা, পরিসীমা, ভেদাভেদ নেই, আর সেই গান যদি শতাব্দীপ্রাচীন দলের হয়, তা সবার মন জয় করবেই, এমনটাই মনে করেন অভিজ্ঞ মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*