দিল্লি পুরসভার উপ নির্বাচনে এগিয়ে রইল বিজেপিই

Spread the love

রোজদিন ডেস্ক : দিল্লি পুরসভার উপ নির্বাচনে প্রত্যাশিত ভাবেই সিংহভাগ আসনে জয়ী হল বিজেপি। কড়া নিরাপত্তা, সিসিটিভি-র নজরদারির মধ্যে এই গণনা শুরু হয়। ১২ টি আসনের মধ্যে বিজেপি ৭ টি, আপ ৩ টি ও কংগ্রেস এবং ফরোয়ার্ড ব্লক একটি করে আসনে জয়ী হয়েছে।
গ্রেটার কৈলাশ, শালিমার বাগ, অশোক বিহার, চাঁদনি চক, দিছাওন কালান, বিনোদ নগর ও দ্বারকা বি ওয়ার্ডে বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন। নারাইনা, দক্ষিণ পুরি ও মুন্দকায় জয়ী হয়েছেন আপ প্রার্থীরা। সঙ্গম বিহার এ ও চাঁদনি মহল ওয়ার্ডে যথাক্রমে জয়ী হয়েছে কংগ্রেস ও ফরোয়ার্ড ব্লক।
উত্তর ও দক্ষিণ দিল্লিতে বিজেপির শক্ত ঘাঁটিতে জয় পেয়েছেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*