কাল পুতিন আসছেন, দিলেন সহযোগিতার বার্তা

Spread the love

রোজদিন ডেস্ক : আগামীকাল রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন দিল্লি আসছেন। ভারতের সঙ্গে সহযোগিতাই তাঁর লক্ষ্য বলে দিল্লি আসার আগে বার্তা দিয়েছেন তিনি। দুদিনের দিল্লি সফরকালে দুই দেশের বাণিজ্য-সহ একাধিক বিষয়ে আলোচনা হবে।
গতকাল মস্কোয় এক বাণিজ্য সম্মেলনে বক্তব্য রেখে পুতিন বলেন, শিল্প, জ্বালানি, মহাকাশ, কৃষি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে দিল্লি ও বেজিং-এর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা খুবই প্রয়োজন। তাঁরা ভারত ও চিনের সঙ্গে সহযোগিতা, প্রযুক্তিগত উপাদানকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দিচ্ছেন। এই দুই দেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যৌথ প্রকল্পেও তিনি গুরুত্ব দেন।
চিনের রাষ্ট্রপতি শি জিন পিং-এর সঙ্গেও তিনি এই সব নিয়ে আলোচনা করেছেন। ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও এই সব বিষয়ে গঠনমূলক আলোচনা করবেন তিনি। এই সফরকালে রাশিয়ার রাষ্ট্র পতি ভারত রাশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। তাঁর সফর উপলক্ষে দিল্লির প্রশাসনিক মহলেও এখন সাজ সাজ রব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*