ডিসেম্বরেই দুর্গা অঙ্গনের ভিত পুজো করবেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : নিউটাউনের বহু প্রতীক্ষিত দুর্গা অঙ্গন নির্মাণ এবার পূর্ণ গতিতে শুরু হতে চলেছে। নবান্নে প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ঘোষণা করেছেন, দুর্গা অঙ্গন নির্মাণের প্রাথমিক কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে এবং ডিসেম্বরেই শুরু হয়ে যাবে পূর্ণাঙ্গ নির্মাণপর্ব। দিঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হতে চলা এই আধুনিক দুর্গা অঙ্গন। এর দায়িত্বে রয়েছে হিডকো। মন্ত্রী তথা হিডকোর চেয়ারম্যান চন্দ্রিমা ভট্টাচার্য জানান, মুখ্যমন্ত্রীর সময় দেখে ডিসেম্বর মাসের কোনও এক দিন হবে এর ভিতপুজো। সেদিন থেকেই আনুষ্ঠানিক ভাবে শুরু হবে নির্মাণের মূল কাজ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*