রোজদিন ডেস্ক : হাওয়ালার মাধ্যমে বিপুল অঙ্কের অবৈধ লেনদের অভিযোগে বুধবার সাতসকালে হুগলির রিষড়ার এক বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পাঁচ সদস্যের দল। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। রিষড়া পুরসভার ২২ নং ওয়ার্ডের ওই বাড়িতে তল্লাশি চালাআ্ছেন ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, হুন্ডি বা হাওয়ালার মাধ্যমে অবৈধ লেনদেন সম্পর্কিত বেশ কিছু তথ্য ইডির হাতে এসেছে। সেই সূত্রেই এই অভিযান। গোটা বাড়ি কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে। ওই বাড়ির মালিক কৈলাশ কুমার ভার্মা। তিনি হুন্ডির কারবারি বলেই অভিযোগ। এদিন খুব সকালে ১৭ নং লক্ষ্মী পল্লি থার্ড লেনের ওই বাড়িতে তিনটি গাড়িতে ৬ জন সিআইএসএফ জওয়ানকে নিয়ে ৫ ইডি আধিকারিক পৌঁছে যান। গত কয়েকঘণ্টা ধরে তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা। স্থানীয়রা বলছেন, পাড়ায় সেভাবে মেলামেশা ছিল না ওই পরিবারের। তবে তারা অনেকদিনের বাসিন্দা ওই এলাকার।

Be the first to comment