কলকাতায় ফিরলেও কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর সাথে বৈঠকে উপস্থিত থাকতে পারবেননা অভিষেক

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– মঙ্গলবার মধ্যরাতে কলকাতা ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার গঠিত সর্বদলীয় প্রতিনিধি দলগুলির একটির সদস্য ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিক দেশে গিয়ে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কী অবস্থান, তা তুলে ধরেছে এই প্রতিনিধি দলগুলি।

বুধবারই সব প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসার কথা কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। কিন্তু অভিষেক জানিয়েছেন, সেই বৈঠকে তিনি থাকতে পারবেন না।

মঙ্গলবার মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে নামার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখনই তিনি জানান, বুধবার যে বৈঠক রয়েছে তাতে যে তিনি থাকতেন পারবেন না তা কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিয়েছেন। কারণ হিসেবে বলেছেন, আগামী কয়েকদিন পূর্ব নির্ধারিত বেশ কিছু কর্মসূচি ও কালীগঞ্জ উপনির্বাচনের জন্য ব্যস্ত থাকবেন তিনি। তাই এই বৈঠকে চেয়েও উপস্থিত থাকতে পারবেন না।

অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রতিনিধি দলে ছিলেন তাঁরা জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালোয়েশিয়া সফর করেছে। সেইসব দেশে ঠিক কী কী আলোচনা হয়েছে বিস্তারিত ভাবে তা জানতেই বুধবার বিদেশমন্ত্রী বৈঠক করবেন প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*