রোজদিন ডেস্ক: প্রাক্তন রাজ্যপাল তথা বিশিষ্ট কংগ্রেস নেতা ডি ওয়াই পাতিল মঙ্গলবার প্রয়াত হয়েছেন। বয়েস হয়েছিল ৯২। মহারাষ্ট্রর
কোলহাপুরে জন্ম বিশিষ্ট এই নেতা শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তাঁর নামাঙ্কিত ডি ওয়াই বিশ্ববিদ্যালয়ে ওষুধ, ইঞ্জিনিয়ারিং সহ একাধিক বিষয় পড়ানো হয়।
পদ্মশ্রী প্রাপ্ত প্রয়াত ভি ওয়াই পাতিল ত্রিপুরা, বিহারের ও পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত রাজ্যপাল ছিলেন।
প্রবীণ এই রাজনীতি বিদ, শিক্ষাবিদের প্রয়াণে সংশ্লিষ্ট মহলে শোকের ছায়া নামে।

Be the first to comment