বই পড়ুন, বই পড়ান: মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : তিনি বই লেখেন,  তাঁর প্রকাশিত বই-এর   তালিকাও দীর্ঘ। এইদিন গ্রন্থাগার দিবসে  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি র আহবান, “বই পড়ুন, বই পড়ান”।  গ্রন্থাগার দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।

অন্যদিকে বিরোধীদের দাবি,  টাকার অভাবে রাজ্যের বেশির ভাগ গ্রন্থাগার ধুঁকছে।  সরকার উদাসীন। যদিও মুখ্যমন্ত্রীর বই কেনার জন্য গ্রন্থাগারগুলিকে  টাকা দিতে সরকারের কার্পণ্য নেই বলে তাদের অভিযোগ।

প্রসঙ্গত, ডিজিটাল-এর রমরমায় সিংহভাগ মানুষের বই পড়ার ইচ্ছা ও অভ্যাস ক্রমেই কমছে, যা নিয়ে উদবিগ্ন  সংশ্লিষ্ট মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*