রোজদিন ডেস্ক : সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত এসএসসি-র অযোগ্য শিক্ষকের তালিকা। সেই তালিকায় নাম রয়েছে রাজপুর-সোনারপুরের ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের। তিনি রাজপুরের এক স্কুলে শিক্ষকতা করতেন। এসএসসি-র প্রকাশ করা অযোগ্য তালিকায় দাগি হিসেবে চিহ্নিত হওয়া ১৮০৪ জনের মধ্যে নাম রয়েছে তাঁর।
এবিষয়ে কুহেলি বলেন, “আমি আগেই মামলা করেছিলাম। সিবিআই-কে চ্যালেঞ্জ করে মামলা করেছিলাম। আদালতে বলে এসেছিলাম, আমাকে যে কোনও তদন্তকারী সংস্থা ডাকুক। কিন্তু আমাকে আজ পর্যন্ত কেউ ডাকেনি। গতকাল জানতে পারি তালিকা প্রকাশ হবে। সেই তালিকায় আমার নাম আছে। কিন্তু কেন আমার নাম আছে, সেটা আমার কাছে পরিষ্কার নয়।” তিনি আরোও বলেন, যে আবারও আমি আদালতের দ্বারস্থ হবো।
এদিকে, অযোগ্যদের তালিকায় নাম বেরল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি অজয় মাজির। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের জলচক ২ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। বর্তমানে তিনি সবংয়ের মোহাড় হাইস্কুলের শিক্ষকতা করতেন।

Be the first to comment