মহিলার সম্মান রক্ষা করতে গিয়ে হরিয়ানায় খুন তরুণ ক্রীড়াবিদ

Spread the love

রোজদিন ডেস্ক : তিনি জাতীয় স্তরের ক্রীড়াবিদ। রাজ্যের মুখ উজ্জ্বল করা এই তরুণ ক্রীড়াবিদ রোহিত ধনখর মহিলাদের সম্মান রক্ষা করতে প্রাণ দিলেন। যা নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে।
সূত্রের খবর, হরিয়ানায় এক বিয়ের অনুষ্ঠানে কয়েকজন মহিলাদের উত্যক্ত করার প্রতিবাদ করেছিলেন তিনি। রাওয়ারি খেরা গ্রামের এক অনুষ্ঠানে এই নৃশংস ঘটনা হয়। প্রায় কুড়ি জন মিলে তাঁকে নৃশংস ভাবে মারধর করে। এর ফলে গুরুতর আহত হয়ে শেষ নিঃশ্বাস ফেলেন তিনি। ভারোত্তোলনে সোনার পদক পাওয়া রোহিত পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন। তাঁর এই মর্মান্তিক হত্যাকাণ্ডে এলাকায় উত্তেজনা দেখা দেয়। বিজেপি শাসিত হরিয়ানায় মহিলাদের সম্মান রক্ষায় যেভাবে তাঁকে প্রাণ দিতে হল, এই নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। নিন্দায় সরব হয়েছেন বিভিন্ন মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*